মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ইন্ডিয়ায় হ্লাইং
উত্তরদক্ষিণ। শনিবার (৩০ মে) ২০২৬, আপডেট ১৭:৩০
মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথম বিদেশ সফরে প্রতিবেশী ইন্ডিয়া সফরে গেছেন মিন অং হ্লাইং। ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সফরটি শনিবার (৩০ মে) থেকে বুধবার (৩ জুন) পর্যন্ত চলবে।
মিয়ানমারের সাবেক এই সামরিক নেতা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইন্ডিয়ায়ন ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি ইন্ডিয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
গেল এপ্রিল মাসে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এটিই মিন অং হ্লাইংয়ের প্রথম আন্তর্জাতিক সফর। পশ্চিমা সরকার ও মানবাধিকার সংগঠনগুলো ওই নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করেছে।
২০২১ সালে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে মিন অং হ্লাইং নির্বাচিত সরকারকে উৎখাত করেন। ওই সরকারের নেতৃত্বে ছিলেন অং সান সু চি। এর ফলে শুরু হয় এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, যা পাঁচ বছর পরও শেষ হওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না।
ইউডি/এবি

