ঈদের ছুটি শেষে ‘অফিস ওয়ার্ক’ সহজ করার ৫ উপায়

ঈদের ছুটি শেষে ‘অফিস ওয়ার্ক’ সহজ করার ৫ উপায়

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ জুন, ২০২৬, আপডেট ১৫:৫০

ঈদের ছুটি শুরু হওয়ার পরে আপনি হয়তো ঘড়ির অ্যালার্ম বন্ধ করে রেখেছিলেন কিন্তু অফিসতো শুরু হয়ে গেলো। এখন আর দেরি করে ঘুম থেকে ওঠা নয়, ইচ্ছেমতো জিমে যাওয়ারও নয়। আবার ঘড়ি দেখে সকাল শুরু করার সময় এসে গেছে। প্রথম দিন অফিসে কাজ শুরু করতে সমস্যা হতে পারে। সহজ উপায়ে জড়তা কাটিয়ে উঠুন।

১. ইমেইল চেক করার জন্য তাড়া করবেন না
অফিসে এসেই প্রথমে ইমেইল দেখার জন্য ব্যস্ত হবেন না। একটু সময় নিন। ধীরে কাজ শুরু করুন। তারপর ইমেইল দেখুন। ছোট ছোট লক্ষ্য ঠিক করে নিতে পারেন। যেমন—জমে থাকা ই-মেইলগুলোর গুরুত্ব অনুযায়ী জরুরি কাজগুলোর তালিকা করা। লক্ষ্য স্পষ্ট থাকলে কাজের চাপ তুলনামূলক কম মনে হয়।

২. দিনের শুরুতেই ছোট একটি সাফল্য অর্জন করুন
অফিসে এসে সকালে এমন একটি কাজ সম্পন্ন করুন যা বাস্তবসম্মত এবং সহজে শেষ করা যায়। এটি দিনের জন্য ইতিবাচক গতি তৈরি করবে।

৩. সহকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলুন
সহকর্মীদের সঙ্গে কথা বলুন। অফিস সম্পর্কে জানার সবচেয়ে সহজ উপায় হলো সহকর্মীদের সঙ্গে কথা বলা। একটি ছোট আলোচনা অনেক সময় অসংখ্য ই-মেইল পড়ার চেয়েও অনেক বেশি কার্যকর হতে পারে।

৪. কফি, কফি এবং আরও কফি!
প্রথম দিনের ক্লান্তি কাটাতে এক কাপ অতিরিক্ত কফি অনেক সময় আশীর্বাদের মতো কাজ করে। তাই অফিসে ফিরে এক কাপ কফি পান করতে ভুলবেন না।

৫. নিয়মিত বিরতি নিন এবং খোলা বাতাসে হাঁটুন
দিনের মাঝে কিছু সময় বের করে বাইরে যান, একটু হাঁটুন এবং সতেজ বাতাস গ্রহণ করুন। এতে মন ও শরীর দুটোই চাঙা থাকবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading