ইরানের হামলায় কুয়েত বিমানবন্দরে আহত অনেক, ফ্লাইট চলাচল বন্ধ

ইরানের হামলায় কুয়েত বিমানবন্দরে আহত অনেক, ফ্লাইট চলাচল বন্ধ

উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ জুন, ২০২৬, আপডেট ১৩:৪৮

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার (৩ জুন) কুয়েতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় বিমানবন্দরের একটি টার্মিনালে ‘উল্লেখযোগ্য বস্তুগত ক্ষতি’ হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর আল-জাজিরার।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (কেইউএনএ) জানিয়েছে, কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে। কুয়েতগামী বর্তমান ফ্লাইটগুলোকে পার্শ্ববর্তী বিকল্প বিমানবন্দরগুলোতে ডাইভার্ট করা হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আরো জানায়, ইরানের হামলাটি সরাসরি বিমানবন্দরের টি-১ টার্মিনাল ভবনে আঘাত হেনেছে।

এই হামলার পর কুয়েত সরকারের পক্ষ থেকে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল সৌদ আব্দুলআজিজ আল-ওতাইবি এই ঘটনাকে ‘বর্বরোচিত ইরানি আগ্রাসন’ বলে অভিহিত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “এই অপরাধমূলক ইরানি আগ্রাসনের ফলে বিমানবন্দরের মূল ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন।”

তবে বিমানবন্দরে ঠিক কতজন আহত হয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা কতটা গুরুতর, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading