মায়ের পচাগলা লাশ উদ্ধার: পদ হারালেন ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমান

মায়ের পচাগলা লাশ উদ্ধার: পদ হারালেন ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমান

উত্তরদক্ষিণ। বুধবার (০৩ জুন) ২০২৬, আপডেট ২১:৪০

রাজধানীর মিরপুরে একটি বাসায় ৭৫ বছর বয়সি বৃদ্ধা মা নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে সরকারের যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।


বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সংযুক্ত) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. এ কে এম আনিসুর রহমানকে আগামীকাল বৃহস্পতিবারের (৪ জুন) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। না-হলে তিনি ৪ জুন অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading