জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী

জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী


উত্তরদক্ষিণ। বুধবার (০৩ জুন) ২০২৬, আপডেট ২২:৫০

জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। 

তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১২টি মামলা চলমান রয়েছে। মামলাগুলোতে আদালত জামিন মঞ্জুর করেন। কারাগারে কাগজপত্র পৌঁছালে যাচাই-বাছাই শেষে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।


ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading