বিটিভির পর্দায় দেখা যেতে পারে এবারের ফিফা বিশ্বকাপ
উত্তরদক্ষিণ। বুধবার (০৩ জুন) ২০২৬, আপডেট ২৩:২০
মনটা বোধহয় অনেকটা খারাপই হয়েছিল, যখন শুনলেন যে বাংলাদেশে বিশ্বকাপের খেলা নাও দেখা যেতে পারে। সম্প্রচার স্বত্ব নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। বাংলার পাগলা ফুটবলপ্রেমীরা তখন হয়তো হতাশায় নুইয়ে পড়েছিলেন। তবে দেশের পাগলাটে ভক্তদের জন্য রয়েছে সুখবর, বিটিভির পর্দায় দেখা যেতে পারে ২০২৬ ফিফা বিশ্বকাপের খেলা।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আসতে পারে বড় সুখবর। বিশ্বকাপ ফুটবল ২০২৬ দেশের দর্শকদের কাছে পৌঁছে দিতে সরকারের সঙ্গে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে।
চূড়ান্ত সমঝোতা হলে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপের ম্যাচগুলো। এতে করে বাংলাদেশে বিশ্বকাপ দেখা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বুধবার (৩ জুন) তথ্য মন্ত্রণালয় ও বিটিভির সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন— আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে।
ইউডি/এবি

