বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, আপডেট ১১:২২

বিশ্ববাজারে কমে গেল অপরিশোধিত তেলের দাম। কাতারভিত্তিক আন্তর্জাতিক বার্তাসংস্থা আলজাজিরার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৩ জুন) গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৫ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা ০.৬৯ শতাংশ কমে ৯৭.১৪ ডলারে নেমে আসে।

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬২ সেন্ট বা ০.৬৫ শতাংশ কমে ৯৫.৪০ ডলারে দাঁড়ায়।

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শক্তিশালী হচ্ছে—এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের এমন দরপতন।

এতে আমেরিকা, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের অবসানে বৃহত্তর কূটনৈতিক সমাধানের আশা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading