প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সুখবর: ৩ মাসে স্কুল ড্রেস, এ বছরেই মিড ডে মিল

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সুখবর: ৩ মাসে স্কুল ড্রেস, এ বছরেই মিড ডে মিল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, আপডেট ১২:০৫

প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকার শিশুদের জন্য স্কুল ড্রেস ও মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, চলতি বছরের মধ্যেই সারাদেশে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা হবে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের সময় শিক্ষার্থীদের ড্রপ আউটের পরিমাণ বেড়ে গিয়েছিল, বর্তমান সরকার সবার আগে শিশুদের শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে এবং এ বছরের মধ্যে সকল প্রাথমিক শিক্ষার্থীদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে।

এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষাকে আনন্দময় করতে খেলাধূলাকে কারিকুলামে যুক্ত করা হবে, শিক্ষার্থীরা যাতে হাসতে হাসতে শিখতে পারে সেজন্য সকল পদক্ষেপ নিবে সরকার।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে শিশুদের হাত ধরেই। এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যা হবে আনন্দময়, সৃজনশীল ও মূল্যবোধভিত্তিক।

তিনি আরও বলেন, ক্রীড়া ও সংস্কৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সুনাগরিক, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে আত্মনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেও শিশুদের প্রস্তুত করতে হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading