বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০৯ জুন) ২০২৬, আপডেট ২০:৩৫
দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত উন্নয়ন কর্মসূচিতে সহায়তার জন্য বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন (৪০ কোটি ৪০ লাখ) মার্কিন ডলারের একটি ঋণ ও অনুদান চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার।
বুধবার (১০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থার ঢাকা কার্যালয়ের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে চুক্তিতে সই করেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) আওতাধীন বিশ্বব্যাংক-৫ শাখার উপ-সচিব আবদুল কাদেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চুক্তির আওতায় বিশ্বব্যাংক ২৮৪.৭০ মিলিয়ন এসডিআর—যা প্রায় ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য—ঋণ হিসেবে প্রদান করবে। এর পাশাপাশি ‘গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি’ থেকে আরও ২৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান হিসেবে পাওয়া যাবে।
ইউডি/এবি

