ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত
উত্তরদক্ষিণ। বুধবার (১০ জুন) ২০২৬, আপডেট ২৩:১০
সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারকে আরও গতিশীল, দক্ষ এবং প্রতিযোগিতামূলক করতে ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থান অনুমতি প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার এনেছে দেশটির মানবসম্পদ ও আমিরাতিয়াকরণ মন্ত্রণালয়।
সরকারি আমলাতান্ত্রিকতা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে শুরু হওয়া ‘জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি প্রোগ্রাম’-এর আওতায় এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এই আধুনিকায়নের ফলে এখন থেকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে, কোনো ধরনের সহায়ক নথিপত্র (সাপোর্টিং ডকুমেন্ট) ছাড়াই শতভাগ কাগজবিহীন উপায়ে ওয়ার্ক পারমিটের আবেদন করা যাবে।
এছাড়া কিছু নির্দিষ্ট পারমিটের ক্ষেত্রে তথ্য প্রদানের বাধ্যবাধকতা ৭৫ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা হয়েছে, যা কর্মী নিয়োগের প্রক্রিয়াকে অভূতপূর্বভাবে দ্রুততর করবে।
ইউডি/এবি

