স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ। রবিবার (১৪ জুন) ২০২৬, আপডেট ২১:২০
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া ) হাসপাতালসহ ১০ জেলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পারিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল
স্বাস্থ্য ও পারিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবারের বাজেটে জিডিপির এক শতাংশ অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে ৮০ হাজার নারী।
বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রসূতি মায়ের চিকিৎসাসেবা প্রদান করবেন। বাড়িতে কোনো প্রসূতির ডেলিভারি হবে না। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো হবে ইউনিকমানের।
ইউডি/এবি

