বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ছে

বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ছে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, আপডেট ১৯:৫০

শেয়ারবাজারে লেনদেনের সময় বুধবার (১৭ জুন) থেকে ১০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। বর্তমানে শেয়ারবাজারে পোস্ট ক্লোজিং সেশনসহ ৪ ঘণ্টা লেনদেন হয়। বুধবার থেকে এটি বেড়ে ৪ ঘণ্টা ১০ মিনিট লেনদেন হবে।

মঙ্গলবার (১৬ জুন) ডিএসই থেকে এ তথ্য জানানো হয়। নতুন সূচি অনুযায়ী ডিএসইতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত লেনদেন হবে।

বর্তমানে শেয়ারবাজারে মূল লেনদেন শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় দুপুর ১টা ৫৫ মিনিটে। নিয়মিত লেনদেনের শেষে দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিট পোস্ট ক্লোজিং সেশন রয়েছে।

নতুন সূচি অনুযায়ী, মূল লেনদেনের পাশাপাশি ৫ মিনিট পোস্ট ক্লোজিং সেশনও বাড়ানো হয়েছে। ডিএসইর সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে নিয়মিত লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত লেনদেন চলবে।

নিয়মিত লেনদেন শেষ দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এই ১০ মিনিটে বিনিয়োগকারীরা কোনো নতুন দাম প্রস্তাব করতে পারবেন না। তবে কেউ চাইলে ক্লোজিং প্রাইসে ক্রয় বা বিক্রয় করতে পারবেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading