ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি-এসআই, আটক চার জন

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি-এসআই, আটক চার জন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৬ জুন) ২০২৬, আপডেট ২১:১০

রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির আঘাতে এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী আহত হয়। ঘটনাস্থল থেকে মোট চার জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে আদাবরের তুরাগ হাউজিংয়ের ডেল্টা গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

পুলিশ জানায়, আদাবর এলাকায় সক্রিয় ‘কব্জি কাটা’ গ্রুপের ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালানোর সময় হামলার শিকার হন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ। অভিযানের একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালালে তারা আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা ব্যবস্থা নিলে আমির নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধ আমিরসহ মোট চার জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীতে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading