সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জামায়াত

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জামায়াত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৬ জুন) ২০২৬, আপডেট ২৩:০০

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জামায়াত জোট। জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার। এ জন্যই গণভোট হয়েছে। তাই সংশোধন নয়, সংবিধান সংস্কারে কমিটি করলে বিবেচনা করবেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা এ কথা বলেন। তার ভাষ্য, সংবিধান সংশোধনে কমিটি প্রয়োজন নেই। সংশোধন নিয়মিত কাজ। এর জন্য বিশেষ কমিটির প্রয়োজন নেই। কমিটির প্রয়োজন সংবিধান সংস্কারের জন্য।

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় সংসদে বাস্তবায়নে না হলে রাজপথে হবে— বলে সরকারকে সতর্ক করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংস্কার জনগণের দাবি। আমরা জনগণের (বিরোধী জোট) দাবি ছেড়ে দেব না, ছেড়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নেই।’

সরকার ও বিরোধীদলের ‘মিলমিশের সংসদ’ কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে শফিকুর রহমান বলেন, যৌক্তিক বিষয়ে সমর্থন দেওয়া এবং প্রয়োজন হলে সরকারের সমালোচনা করাই কার্যকর সংসদীয় বিরোধী দলের দায়িত্ব। সংসদের ভেতরে এমন কোনো আচরণ করব না, যাতে জনস্বার্থ ক্ষুন্ন হয়। জনগণ আমাদের সংসদে পাঠিয়েছে জনগণের কথা বলতে। 


ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading