বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, আপডেট ১২:০৫

আমেরিকা এবং ইরানের মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান পুনরায় শুরুর হুমকির কারণে এ ধারা বাধাগ্রস্ত হয়েছিল। চুক্তির পর আবারও দাম কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৯ শতাংশ কমেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঠিক ২৪ ঘণ্টা আগের অবস্থানে ফিরে এসেছে।

স্থানীয় সময় সাড়ে ৪টা পর্যন্ত আগামী আগস্টে সরবরাহের জন্য ব্রেন্ট ফিউচারের দাম ব্যারেল প্রতি ৭৮ দশমিক ০৭ ডলার ছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা হামলার আগের তুলনায় এখন তেলের দম ৭ শতাংশ বেশি রয়েছে।

টানা কয়েকদিন কমার পর বুধবার হঠাৎ ব্রেন্ট অয়েলের বেড়ে গিয়েছিল। এদিন ব্যারেলপ্রতি ৮১ ডলার ছাড়িয়ে যায়। ট্রাম্পের এক হুমকির পর বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। ইরান সঠিক আচরণ না করলে তিনি আবারও বোমা হামলার হুমকি দিয়েছিলেন।

চুক্তির পর শেয়রবাজারও চাঙ্গা হয়ে উঠেছে। জাপানের প্রধান সূচক নিকেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কসপি উভয়ই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এ দুটি সূচক যথাক্রমে ২ শতাংশ ও ১ দশমিক ৭ শতাংশেরও বেশি বেড়েছে। তাইওয়ানের শেয়ারবাজার সূচক তায়েক্সও এক দশমিক তিন শতাংশ বেড়েছে।

আমেরিকার স্টক ফিউচারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। আজ এসএন্ডপি ৫০০ এবং প্রযুক্তি-নির্ভর নাসডাক কম্পোজিট উভয়ে বেড়েছে। এ দুটি যথাক্রমে প্রায় ০ দশমিক ৮ শতাংশ এবং ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

আমেরিকা ও ইরানের মধ্যকার প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ইসলামাবাদ মেমোর্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং (ইসলামাবাদ এমওইউ) স্বাক্ষর করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ও আমেরিকার সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে এ তথ্য।

শিল্পোন্নত ৭ দেশের জোট জি৭ সামিটের সম্মেলন উপলক্ষ্যে বর্তমানে ফ্রান্সে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল বুধবার রাজধানী প্যারিসের ভার্সাইলিস প্রাসাদে নৈশভোজের আগে এ চুক্তি স্বাক্ষর করেন তিনি। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার পাশে ছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি স্বাক্ষরের পর রাজধানী তেহরানে নিজ দপ্তরে এই চুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ানও। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনা সেই চুক্তি স্বাক্ষরের ছবিও প্রকাশ করেছে।

সূত্র: আল জাজিরা

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading