বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

উত্তরদক্ষিণ। শুক্রবার (১৯ জুন) ২০২৬, আপডেট ২৩:০০


বগুড়ায় নবগঠিত দুটি ইউনিয়নের নাম স্থানীয় প্রতিমন্ত্রীর দুই ছেলের নামের সঙ্গে মিলিয়ে রাখায় তৈরি হওয়া সমালোচনার মুখে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিতর্কিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়ন দুটির নাম দ্রুত পরিবর্তনের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।


শুক্রবার (১৯ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নাম পরিবর্তনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে।

জেলা প্রশাসক জানান, নাম পরিবর্তনের ক্ষেত্রে কোনো চাপিয়ে দেয়া সিদ্ধান্ত নয়, বরং স্থানীয় মানুষের আকঙ্ক্ষাকেই অগ্রাধিকার দেয়া হবে। তিনি বলেন, ‘নতুন নাম নির্ধারণের জন্য আমরা পুনরায় গণশুনানির আয়োজন করব। এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত নাম নির্বাচন করা হবে। পরে তা গেজেট আকারে প্রকাশ পাবে।’

এর আগে গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার ৫টি এবং নবঘোষিত মোকামতলা উপজেলার ৮টি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। ১৪ জুন সেই গেজেট প্রকাশের পরপরই নামকরণের বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading