আ.লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী ঘিরে সতর্কবার্তা পু‌লিশের

আ.লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী ঘিরে সতর্কবার্তা পু‌লিশের

উত্তরদক্ষিণ। শুক্রবার (১৯ জুন) ২০২৬, আপডেট ২২:২০

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র ক‌রে সারা দেশে রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ।  এজন্য সারা দেশের সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো এক জরুরি বার্তায় সম্ভাব্য কর্মসূচি মূল্যায়ন করে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এ নিয়ে সংঘর্ষ এবং বাধা দিলে পুলিশের ওপর তারা ক্ষুব্ধ হতে পারে। বিষয়‌টি অনুধাবন ক‌রে প্রয়োজনীয় নিরাপত্তা ব‌্যবস্থা নেওয়ার জন‌্য অনু‌রোধ করা হ‌লো।

এদি‌কে শুক্রবার (১৯ জুন) সকা‌লে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আমরা এই সংক্রান্ত নির্দেশনা পেয়েছি। তবে নির্দিষ্ট কোনও বড় থ্রেট বা হামলার আশঙ্কা নেই। এটি আমাদের নিয়মিত সতর্কতার অংশ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading