ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি

ছবি তোলা নিয়ে দ্বন্দ্বে জড়ালেন ট্রাম্প-মেলোনি

উত্তরদক্ষিণ। শুক্রবার (১৯ জুন) ২০২৬, আপডেট ২৩:৩০

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের করা এক মন্তব্যে ক্ষেপেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে অপমানজনক অ্যাখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রীর পূর্বনির্ধারিত ওয়াশিংটন সফরও বাতিল করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় ইতালির টেলিভিশন চ্যানেল ‘লা৭’-এ ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রচারের পর। সেখানে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, জি৭ সম্মেলনে তার সঙ্গে ছবি তোলার জন্য মেলোনি খুবই আগ্রহ দেখাচ্ছিলেন। এ কারণে তিনি অনুগ্রহ করে ছবি তুলতে রাজি হন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘মেলোনি হয়তো আমার সঙ্গে কথা বলতে পেরে খুশি হয়েছে। কিন্তু তার সঙ্গে আমার কথা বলার প্রয়োজন ছিল না।’

ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়াও দেখিয়েছেন মেলোনি। শুক্রবার এক্সে দেওয়া পোস্টে তিনি এসব বক্তব্যকে মনগড়া বলে অভিহিত করেন। লিখেছেন, ‘আমি বা ইতালি- কেউই কখনো ভিক্ষা চাইনি। আমি জানি না কেন মার্কিন প্রেসিডেন্ট নিজের মিত্রদের সঙ্গে এমন আচরণ করেন। তিনি বরং পশ্চিমা বিশ্বের শত্রুদের প্রতি অনেক বেশি নমনীয়।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading