হয় বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন: সরকারকে জামায়াত আমির

হয় বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন: সরকারকে জামায়াত আমির


উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৩ জুন) ২০২৬, আপডেট ২৩:৫৫

বিএনপি ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ফ্যাসিবাদের রাজপথ ধরেই হাঁটা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘এইভাবে তারা আবার কার্যত একদলীয় ফ্যাসিবাদী শাসনের দিকে আগাচ্ছেন।…বাংলাদেশ কিন্তু বারবার বিপ্লবের সাক্ষী। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।’


মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এক সমাবেশে শফিকুর রহমান এ কথা বলেন।

আওয়ামী লীগ আমলে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করে ১১–দলীয় ঐক্য।

ভোটে নির্বাচিত হলে ফ্যাসিবাদী আমলের গুম, খুন ও নির্যাতনের বিচার করবে বললেও ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে বলে অভিযোগ করেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, তারা বিচার করছে না। বরং গত চার মাসে ছয় শতাধিক মানুষ নির্মমভাবে খুন হয়েছে। বিএনপির নেতা-কর্মীরাও নিজেদের কর্মীদের খুন করেছে। কর্মীদের বিষয়ে যাদের নিজেদেরই কোনো দায় ও দরদ থাকে না, ২০ কোটি মানুষের জন্য দরদ থাকবে, এমন লক্ষণ দেখা যাচ্ছে না।

ক্ষমতাসীন দল বিএনপির নেতাদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব, মজলুম ছিলেন, জালেম হবেন না। মেহেরবানি করে বিচারগুলো (আওয়ামী লীগের সময়ের গুম, খুনের) নিশ্চিত করুন।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading