ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে!

ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে!

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ জুন, ২০২৬, আপডেট ১৫:০০

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের জন্মদিন ছিল ২২ জুন। স্বাভাবিকভাবেই দর্শক, জনগণ, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। কিন্তু বিশেষ একজনের কাছ থেকে পাওয়া যায়নি কোনো বার্তা। তিনি তৃষা কৃষ্ণান। বিজয়ের সহকর্মী, কথিত প্রেমিকা।

জন্মদিনের বার্তা না দেওয়া ইস্যুতে গুঞ্জন ওঠে, বিজয়কে নাকি ইনস্টাগ্রামেও আনফলো করেছেন তৃষা। দুজনের মধ্যকার সম্পর্কে চিড় ধরার কথাও বলাবলি হচ্ছিল।

কিন্তু সব গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দিলেন তৃষা। গতকাল রাতে প্রেমময় এক ছবি দিয়ে নেটিজেনদের ঘুম কেড়ে নিলেন অভিনেত্রী। ছবিতে দেখা গেল, তৃষার সঙ্গে বসেই একান্তে জন্মদিনের কেক কাটছেন বিজয়। দুজনের মুখেই আনন্দের হাসি।

ছবির ক্যাপশনে তৃষা ইঙ্গিত করেন, জন্মদিনের প্রথম মুহূর্ত তার সঙ্গেই কেটেছে বিজয়ের। সময়ের আভাস হিসেবে ‘০০.০০’ উল্লেখ করেছেন অভিনেত্রী। তৃষা আরো লিখেছেন, ‘যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি।

তৃষার পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ১৫ ঘণ্টায় এতে ৪৪ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে। আর মন্তব্যের সংখ্যা প্রায় তিন লাখ! বোঝাই যাচ্ছে, বিজয়-তৃষাকে একসঙ্গে এমন হাস্যোজ্জ্বল দেখে ভক্তদের আনন্দের সীমা নেই।

এদিকে ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করা প্রসঙ্গে জানা গেছে, তৃষা আসলে কখনো অভিনেতাকে ফলো করতেনই না। ফলে আনফলো করার প্রশ্নও অবান্তর।

উল্লেখ্য, ১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে ঘর বাঁধেন বিজয়। কিছুদিন আগেই খবর ছড়ায়, ওই সংসার নাকি ভেঙে গেছে। তার আগে থেকেই তৃষার সঙ্গে অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে কিছুদিন আগে তামিলনাড়ুর নির্বাচনের সময় বিজয়ের সমর্থনে তৃষার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার জন্মদিনে ‘প্রেমময়’ ছবি দিয়ে যেন সম্পর্কের গুঞ্জন আরো পাকা করলেন দুজনে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading