রাজধানীতে মাদক বিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাজধানীতে মাদক বিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ জুন, ২০২৬, আপডেট ১১:১৫

রাজধানীতে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি ও মাদক বিরোধী বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৮টায় রমনার মৎস্য ভবন মোড় থেকে প্রথমে শোভাযাত্রা বের করা হয়। পরে সেটি সচিবালয়ের সামনে গিয়ে শেষ হয়।

স্মরণকালের বিশাল এই শোভাযাত্রায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর, বাংলাদেশ পুলিশ, বিজিবির কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন মাদক বিরোধী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী এবং ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সচিবালয়ের সামনে গিয়ে বিপরীত সড়কে বিশাল মানববন্ধন করেন। পরে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।

মাদক বিরোধী শোভাযাত্রায় অংশ নেওয়া আহসানিয়া মিশনের হেলথ সেক্টরের পরিচালক ইকবাল কবির বলেন, বাংলাদেশে প্রতি বছর এই ধরনের মাদক বিরোধী শোভাযাত্রার আয়োজন করা হয়। আমাদের একটাই দাবি, মানুষকে সচেতন করতে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো যেন সারা বছর চলমান থাকে। যাতে প্রকৃতপক্ষে এদেশের নারী-পুরুষ-যুবক-তরুণ সকলে এই মাদকের কুফল সম্পর্কে জানতে পারে। বাংলাদেশ যেন মাদক নিয়ন্ত্রণের পথে এগিয়ে যায়। আমরা মনে করি ধারাবাহিকতা থাকা উচিত। সারা বছর ধরে কার্যক্রম বাস্তবায়ন করা উচিত।

মাদক বিরোধী দিবস উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনার পাশাপাশি ওসমানী মিলনায়তন চত্বরে মাদকাসক্ত ব্যক্তিদের সুন্দর জীবনে ফিরিয়ে নিয়ে আসতে কাজ করে যেসব সংগঠন তারা লোকজনকে সচেতন করতে বিভিন্ন সংগঠন স্টল নিয়ে বসেছে। স্টলগুলোতে মাদকের কুফল, সফল ব্যক্তিদের গল্প এবং ডোপ টেস্টের আয়োজন করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading