চিকিৎসা প্রযুক্তির বিকাশে দক্ষিণ কোরিয়ার সহায়তা চান সমাজকল্যাণমন্ত্রী

চিকিৎসা প্রযুক্তির বিকাশে দক্ষিণ কোরিয়ার সহায়তা চান সমাজকল্যাণমন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ জুন, ২০২৬, আপডেট ১২:৩৭

দেশে আধুনিক চিকিৎসা প্রযুক্তির বিকাশে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৭ জুন) রাজধানীর কিডনি ফাউন্ডেশনে শুরু হওয়া বাংলাদেশ-কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্সে এই সহায়তা চান তিনি।

মন্ত্রী বলেন, ‘বিশাল জনসংখ্যার এই দেশে সবার দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে গবেষণা কার্যক্রম আরও বাড়াতে হবে। এ লক্ষ্যে চিকিৎসা খাতের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের পরামর্শ ও সহযোগিতা চাই।’

এ সময় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অঙ্গ প্রতিস্থাপন এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির বিকাশে দক্ষিণ কোরিয়ার প্রতি সহযোগিতার আহ্বান জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার চিকিৎসা বিশেষজ্ঞদের অংশগ্রহণে দুদিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ-কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্স শুরু হছে। সম্মেলনে চিকিৎসা গবেষণা, অঙ্গ প্রতিস্থাপন এবং আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে দুই দেশের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া বিশেষজ্ঞরা কিডনি প্রতিস্থাপন, ট্রান্সপ্লান্ট ল্যাবরেটরি, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং অঙ্গদান ব্যবস্থার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading