সূচকের বড় উত্থানে বাড়লো লেনদেনও

সূচকের বড় উত্থানে বাড়লো লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ জুন, ২০২৬, আপডেট ১৭:০৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন একই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৩ টির, দর কমেছে ১৩৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮ টির।

ডিএসইতে ১ হাজার ৩৭১ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৬০ কোটি ২৯ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৫৪ পয়েন্টে।

সিএসইতে ২৩১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৮ টির দর বেড়েছে, কমেছে ৬১ টির এবং ৩২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading