আজ শুরু নকআউট, নতুন ইতিহাসের অপেক্ষায় কানাডা-দ. আফ্রিকা

আজ শুরু নকআউট, নতুন ইতিহাসের অপেক্ষায় কানাডা-দ. আফ্রিকা

উত্তরদক্ষিণ। রবিবার (২৮ জুন) ২০২৬, আপডেট ২৩:২৫


আজ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের শেষ ৩২ তথা নকআউট পর্ব। রবিবার রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হবে সহ-আয়োজক কানাডা ও দক্ষিণ আফ্রিকা। যাদের কেউই এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে খেলেনি। ফলে যে দল জিতবে, নতুন ইতিহাস লিখবে।

৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপে সবচেয়ে বেশি লাভ হয়েছে আফ্রিকার। মহাদেশটির ৯টি দল শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। তাদেরই অন্যতম প্রতিনিধি দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। পরে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা এবং প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করে।

অন্যদিকে কানাডাও শেষ ৩২-এ উঠেছে। তবে গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে গ্রুপসেরা হওয়ার সুযোগ হারায় তারা। ফলে নিজেদের মাটির বদলে তাদের আমেরিকায় খেলতে হচ্ছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading