সাভারে কারখানায় হঠাৎ অসুস্থ ২৫ পোশাক শ্রমিক, হাসপাতালে ভর্তি

সাভারে কারখানায় হঠাৎ অসুস্থ ২৫ পোশাক শ্রমিক, হাসপাতালে ভর্তি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, আপডেট ১৬:৩৩

সাভারে ম্যাকপাই কম্পোজিট নামে একটি পোশাক কারখানার অন্তত ২৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে সাভারে ল্যাবজোন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ওই পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়েন।

পোশাক শ্রমিক রুপালি বেগম জানান, সকালে পোশাক শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়েছিল। কিন্তু বেলা ১০টার পর থেকে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করেন। হঠাৎ করে বমি ও অনেকের মাথা ঘোরাচ্ছিল। পরে কারখানার কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসে বলে জানান তিনি।

সাভার ল্যাবজোন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল আহাদ ঢাকা পোস্টকে বলেন, সকাল ১০টার পরে নারী ও পুরুষসহ ২৫ পোশাক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে আসেন। তারা বমি ও মাথা ঘুরানোর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ম্যাকপাই কম্পোজিটের ফায়ার সেফটি কর্মকর্তা নাহিদ হাসান জানান, গতকাল কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করলে তাদের ছুটি দিয়ে দেওয়া হয়। তবে, আজ সকালের পোশাক শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে আবার হঠাৎ কয়েকজন অসুস্থ বোধ করেন। পরে তাদের চিকিৎসার জন্য সাভার ল্যাবজন হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading