ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের মরদেহ: স্বজনদের আহাজারি, বাতাসে লাশের দুর্গন্ধ

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের মরদেহ: স্বজনদের আহাজারি, বাতাসে লাশের দুর্গন্ধ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, আপডেট ১৬:৫৭

গত বুধবার সন্ধ্যায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় হাজার হাজার ভবন ধসে পড়ে। যেগুলোর নিচে এখনো চাপা পড়ে আছেন হাজার হাজার মানুষ। তবে সীমাবদ্ধতার কারণে প্রায় এক সপ্তাহ হতে চললেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

জোড়া ভূমিকম্পের আঘাতে দেশটির রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন আজ মঙ্গলবার (৩০ জুন) জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই লাশের দুর্গন্ধ বের হওয়া শুরু করে। এখন ভেঙে পড়া ভবনের চারপাশে দুর্গন্ধ তীব্র হচ্ছে। তবে যাদের প্রিয়জন সেসব ধ্বংসস্তূপে আছেন তারা এই দুর্গন্ধের পরও সরে যাননি।

তারা ধ্বংসস্তূপের পাশেই অবস্থান করছেন। প্রিয়জনের কোন খোঁজ পাওয়া যায় কি না সেই আশায় আছেন।

তাদের একজন হলেন মিরেল্লা হেরেরা। তিনি তার ছেলের ধসে পড়া বাড়ির পাশে শুরুর দিন থেকে অপেক্ষা করছেন।

সিএনএনকে এই নারী বলেছেন, “এই অপেক্ষা পাগল হয়ে যাওয়ার মতো। আমি যতটা উদগ্রীব হয়ে আছি, নিজেকে সুস্থ রাখতে পানি খাচ্ছি, হাঁটছি… আমি ভাবি তারা (আটকে পড়ারা) কেমন আছে। যদি তারা এখনো বেঁচে থাকে তাহলে তারাও হয়ত সেখান থেকে বের হওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।”

সূত্র: সিএনএন

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading