‘ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে বড় অগ্রাধিকার: তথ্যমন্ত্রী’
উত্তরদক্ষিণ। বুধবার, ০১ জুলাই, ২০২৬, আপডেট ১৩:৩৯
তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে নিরাপত্তার ধারণায় গুণগত পরিবর্তন এসেছে। তাই প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তিকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তুলতে হবে।
বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রচলিত ধারণার মধ্য থেকে আনসার বাহিনীকে বের করে আনার চেষ্টা প্রশংসনীয়। প্রান্তিক কণ্ঠস্বরের আবির্ভাব গুজব প্রতিরোধসহ সঠিক তথ্য প্রবাহকে নিশ্চিত করবে। সবাইকে মনে রাখতে হবে তথ্য এখন আমাদের গুরুত্বপূর্ণ শক্তি।
ইউডি/রেজা

