এইচএসসির তৃতীয় দিনে ৪৮ জন বহিষ্কার, অনুপস্থিত ৩২১২৯

এইচএসসির তৃতীয় দিনে ৪৮ জন বহিষ্কার, অনুপস্থিত ৩২১২৯

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ জুলাই, ২০২৬, আপডেট ১৭:২০

এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও আজকের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী।

সোমবার (৬ জুলাই) পরীক্ষা শেষে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।

বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, তৃতীয় দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় মোট ৯ লাখ ৯৯ হাজার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন।

এসব বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ১০ জন বহিষ্কার হয়েছেন। কুমিল্লা বোর্ডে ৮ জন, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে ৭ জন করে, বরিশাল বোর্ডে ৪ জন, রাজশাহী ও যশোর বোর্ডে ৩ জন করে এবং সিলেট বোর্ডে ১ জন বহিষ্কার হয়েছেন। চট্টগ্রাম বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ২ জন বহিষ্কার হয়েছেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড অ্যাকাউন্টিংসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ৩ জন।

সব মিলিয়ে তৃতীয় দিনের পরীক্ষায় তিন শিক্ষা বোর্ডে মোট ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন, যা চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম তিন দিনের মধ্যে সর্বোচ্চ।

এদিন সব শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৩২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ২৭ হাজার ৩৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫ হাজার ১৫২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৫১ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬ দশমিক ১৮ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ দশমিক ৫১ শতাংশ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading