পাবনায় ৬ ধরনের জটিল রোগে আক্রান্ত ও অসহায়দের আর্থিক অনুদান
উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ জুলাই, ২০২৬, আপডেট ১৭:৫৮
জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ক্যান্সার, কিডনী সংক্রন্ত জটিলতাসহ ৬ ধরনের দুরারোগ্য রোগে আক্রান্ত রোগী ও দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে পাবনা সদরের আলহাজ্ব আহেদ আলী ট্রাস্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের এমপি এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার ছুফি উল্লাহ।
পাবনা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিঁনূর ইসলাম রেমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির নেতা কে এম মুসা, আব্দুস সামাদ খান মন্টু, প্রকৌশলী ওয়ারেছ উদ্দিন, হাফিজুর রহমান রয়েল বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে ক্যান্সার, কিডনী সংক্রন্ত জটিলতাসহ ৬ ধরনের দুরারোগ্য রোগে আক্রান্ত ৪৯ জন রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ২৪ লাখ ৫০ হাজার টাকার এবং দুঃস্থ্য ২০০ পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে মোট ২০ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
ইউডি/রেজা/রহমান

