স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে: ইসি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে: ইসি

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ জুলাই, ২০২৬, আপডেট ১৮:৪০

অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “সরকারের সঙ্গে শিগগিরই আলোচনা করে নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

সোমবার (৬ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্য তিন নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি মাছউদ বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন হবে। বর্তমানে সিটি করপোরেশনগুলোতে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা দিয়ে শুরু হতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী জেবেল। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইকরাম উদ দৌলা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading