মিরপুরে ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মিরপুরে ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ জুলাই, ২০২৬, আপডেট ১৯:১৭

রাজধানীর ​মিরপুর ওয়াবদা ক্যাম্পে নির্মম ধর্ষণের শিকার হওয়া শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।

সোমবার (৬ জুলাই) সকালে ​মিরপুর-১০ নম্বর ওয়াবদা ক্যাম্পে গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন।

পরিবারটিকে আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, শিশুটির ওপর পাশবিক নির্যাতনকারী অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

পাশাপাশি চিকিৎসাধীন শিশুর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্বও ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন প্রতিমন্ত্রী আমিনুল হক।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading