টানা বৃষ্টিতে ভূমিধস, প্রাণ গেছে ১০ রোহিঙ্গার

টানা বৃষ্টিতে ভূমিধস, প্রাণ গেছে ১০ রোহিঙ্গার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০৭ জুলাই) ২০২৬, আপডেট ২০:৪০


সাগরে সৃষ্ট নিম্নচাপ এবং মৌসুমিবায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধসে ৪ থেকে ৭ জুলাই সকাল পর্যন্ত অন্তত ১০ রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন।


মঙ্গলবার (৭ জুলাই) সংশ্লিষ্ট বিভিন্ন দফতর এমন তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, টানা ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে গত ৪ থেকে ৭ জুলাই সকাল পর্যন্ত অন্তত ১০ জন রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। এছাড়া ১০ জন আহত হয়েছেন। প্রায় ১৫ হাজার ৮১৩ জন ক্ষতিগ্রস্ত এবং ৩ হাজার ১৮২ জন বাস্তুচ্যুত হয়েছেন।

এ সময়ে ১৬০টি দুর্যোগজনিত ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫২টি ভূমিধস, ১৪টি বন্যা এবং ৮৩টি ঝড়ের ঘটনা রয়েছে। ১ হাজার ৬১৪টি আশ্রয় আংশিক এবং ১০টি আশ্রয় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading