জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার

জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৯ জুলাই) ২০২৬, আপডেট ২৩:৫৫

৪৮ দল নিয়ে শুরু। বিশ্বকাপে এখন টিকে আছে কেবল ৮টি দল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।

বৃহস্পতিবার (৯ জুলাই) বোস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচটি। 

এই ম্যাচে নিজেদের জন্মভূমির বিপক্ষেই খেলতে যাচ্ছেন মরক্কোর ছয় ফুটবলার। মরক্কোর ২৬ সদস্যের দলে আছেন ফ্রান্সে জন্ম নেওয়া ছয় ফুটবলার—রেদুয়ান হালহাল, গেসিম ইয়াসিন, সামির এল মুরাবেত, নিল এল আয়নাউয়ি, ইসা দিওপ ও আইয়ুব বুয়াদ্দি। এদের সবার পারিবারিক শিকড় মরক্কোতে। আগের প্রজন্মের অভিবাসী পরিবারের সন্তান হওয়ায় জন্মসূত্রে ফ্রান্স এবং বংশসূত্রে মরক্কো—দুই দেশের হয়েই খেলার সুযোগ ছিল তাদের।

এই ছয় ফুটবলারের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আইয়ুব বুয়াদ্দি। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার এ বছরের শুরুতেও ফ্রান্সের অনূর্ধ্ব–২১ দলের অধিনায়ক ছিলেন। কিন্তু বিশ্বকাপের আগে তিনি জাতীয় দল হিসেবে মরক্কোকে বেছে নেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading