জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
উত্তরদক্ষিণ। রবিবার, ১২ জুলাই, ২০২৬, আপডেট ১৩:৩০
সাবেক স্পিকার, বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। জাতীয় সংসদের স্পিকার হিসেবে ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তথ্যমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রবিবার (১২ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ইউডি/কেএস

