আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। সোমবার, ১৩ জুলাই, ২০২৬, আপডেট ০০:৩০

আজ সোমবার বরিশাল যাবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যন তারেক রহমান। তার এ সফর ঘিরে নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত সাধারণ মানুষ।

সোমবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলার বাড়াজোর ইউনিয়নে সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় নগরীর বধ্যভূমি সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এরপর বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সফরে নিজেদের প্রত্যাশা পূরণের স্বপ্ন দেখছেন দক্ষিণাঞ্চলবাসী। ভাঙা-বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের ঘোষণা আসবে বলে আশা তাদের।

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের সফর ঘিরে প্রস্তূতির তথ্য নিশ্চিত করেছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন।

এদিকে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে নগরীতে আনন্দ র‍্যালি হয়েছে। আজ রোববার বিকেলে নগরীর কাকলীর মোড় এলাকা থেকে র‍্যালি বের করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

মিছিলটি কাকলির মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান এই প্রথম বরিশাল সফর করছেন। বরিশাল তথা দক্ষিণাঞ্চল বাসীর উন্নয়নে আমরা তার অধির আগ্রহে বসে আছি। তিনি বরিশালের উন্নয়ন করবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading