ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

উত্তরদক্ষিণ। সোমবার, ১৩ জুলাই, ২০২৬, আপডেট ১৭:১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২৭ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজনেই নারী।

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৬১ জন, চট্টগ্রামে ৪৮, ঢাকায় ৬১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮, দক্ষিণে ৪৩, খুলনা বিভাগে ৪৫, ময়মনসিংহ বিভাগে ১৭, রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৪ ও সিলেটে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ হাজার ৬৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৮০০ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading