আমাকে ‘রাক্ষসী’ না বলে ‘শাঁকচুন্নি’ বলুন: স্বস্তিকা

আমাকে ‘রাক্ষসী’ না বলে ‘শাঁকচুন্নি’ বলুন: স্বস্তিকা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, আপডেট ০৮:২০

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর বদলে গেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহ। এ হাওয়া লেগেছে রাজ্যের প্রতিটি অঙ্গনে। এ পরিস্থিতিতে বদলে গেছে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালক। এক দশকেরও বেশি সময় ধরে শোটি উপস্থাপনা করছিলেন তৃণমূলের সংসদ সদস্য ও অভিনেত্রী রচনা ব্যানার্জি। তার বদলে দশম সিজন থেকে সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

স্বস্তিকা মুখার্জি সঞ্চালনা শুরুর পর নেটিজেনদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছেন। যদিও কটাক্ষ কম হচ্ছে না। তবে বরাবারই ট্রলিং সামলাতে সিদ্ধহস্ত স্বস্তিকা। তাই ‘দিদি নম্বর ১’ নিয়ে হওয়া ট্রলিংয়ের জবাব দিলেন বেশ মজার ভঙ্গিতে।

বিষয়টি নিয়ে স্বস্তিকা তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তাতে এই অভিনেত্রী বলেন, “যে বা যারা আমায় রাক্ষসী বলে ডাকছেন, দয়া করে শাঁকচুন্নিতে শিফট করে যান। শাঁকচুন্নি ইস বেটার। আই লাভ শাঁকচুন্নিস। কদলীবালা শাঁকচুন্নি ছিল। ওটা আমাকে বেশি মানায়। এবারের ‘দিদি নাম্বার ১’-এর হোস্ট একজন শাঁকচুন্নি, বলে দেখুন এটা বেশি ভালো লাগছে।”

স্বস্তিকা মুখার্জির কড়া জবাব নেটিজেনদের মন কেড়েছে। সঞ্চালক হিসেবে স্বস্তিকার প্রশংসা করে টিনা চক্রবর্তী লেখেন, “সত্যি কথা বলতে তোমাকে আমার রচনা ব্যানার্জির থেকেও বেশি ভালো লাগে।” রিয়া লেখেন, “রূপবতী ও গুণবতী হলে এমন রাক্ষুসী-শাকচুন্নি শুনতে শুনতেই জীবন পার, অনেক ভালোবাসা তোমায়।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে স্বস্তিকার কমেন্ট বক্সে।

গত ২৯ জুন, ‘দিদি নম্বর ১’-এর নতুন সিজনের প্রথম পর্ব প্রচার হয়। আগে শনি, রবিবারসহ সপ্তাহের প্রায় প্রতিদিনই দিদিদের লড়াই দেখার সুযোগ পেতেন দর্শকরা। তবে নতুন সিজন শনি, রবিবার দেখা যাচ্ছে না। বরং সপ্তাহে ৫ দিন (সোম থেকে শুক্র) রাত ১০টা ১৫ মিনিটে জি বাংলায় প্রচার হচ্ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading