সংসদ ভবনের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া

সংসদ ভবনের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, আপডেট ১৯:৫৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। পরে মিছিল নিয়ে তারা জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওয়ানা হন। সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ জানায়। তবে শিক্ষার্থীরা অবস্থান না ছাড়লে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন। তাদের কর্মসূচির কারণে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেটের (আড়ং মোড়) দিকে সরে যান। এ সময় উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ আবারও ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরিয়ে দেয় এবং আসাদগেট মোড়ে অবস্থান নেয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading