চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা?

চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা?

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, আপডেট ১০:০০

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে ওঠার সঙ্গে সঙ্গেই দলটি নিশ্চিত করেছে কোটি কোটি টাকার প্রাইজমানি।

ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, ফাইনালে ওঠার সুবাদে আর্জেন্টিনা ইতোমধ্যেই অন্তত ৪৫.৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫৪৬ কোটি টাকা) নিশ্চিত করেছে।

এই অর্থের মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ১০ মিলিয়ন ডলার, প্রস্তুতিমূলক খরচ বাবদ ২.৫ মিলিয়ন ডলার এবং রানার্সআপ হিসেবে নিশ্চিত ৩৩ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

তবে আগামী রবিবার দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে স্পেনকে হারিয়ে শিরোপা জিততে পারলে রানার্সআপের ৩৩ মিলিয়ন ডলারের পরিবর্তে চ্যাম্পিয়ন হিসেবে পাবে ৫০ মিলিয়ন ডলার।

সেক্ষেত্রে অংশগ্রহণ ও প্রস্তুতি ভাতাসহ আর্জেন্টিনার মোট প্রাইজমানি দাঁড়াবে ৬২.৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫০ কোটি টাকার সমান।

এবারের ২০২৬ বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। গত এপ্রিলে ফিফা কাউন্সিল ৪৮ দলের এই আসরের জন্য মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০ হাজার ৪৫২ কোটি টাকা) পুরস্কার বরাদ্দ অনুমোদন দেয়।

২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি (পারফরম্যান্সভিত্তিক):
চ্যাম্পিয়ন: ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৬০০ কোটি টাকা)
রানার্সআপ: ৩৩ মিলিয়ন ডলার (প্রায় ৩৯৬ কোটি টাকা)
তৃতীয় স্থান: ২৯ মিলিয়ন ডলার (প্রায় ৩৪৮ কোটি টাকা)
চতুর্থ স্থান: ২৭ মিলিয়ন ডলার (প্রায় ৩২৪ কোটি টাকা)
৫ম–৮ম স্থান: ১৯ মিলিয়ন ডলার (প্রায় ২২৮ কোটি টাকা)
৯ম–১৬তম স্থান: ১৫ মিলিয়ন ডলার (প্রায় ১৮০ কোটি টাকা)
১৭তম–৩২তম স্থান: ১১ মিলিয়ন ডলার (প্রায় ১৩২ কোটি টাকা)
৩৩তম–৪৮তম স্থান: ৯ মিলিয়ন ডলার (প্রায় ১০৮ কোটি টাকা)

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading