সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, আপডেট ১১:১৫

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে বোলিং বিভাগে রদবদলের সম্ভাবনা রয়েছে।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। তিন ম্যাচের সিরিজে পিছিয়ে থাকা টাইগারদের সামনে এখন সমতা ফেরানোর চ্যালেঞ্জ।

প্রথম ম্যাচে নাসুম আহমেদের পারফরম্যান্স বিবেচনায় তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার জায়গায় একাদশে ফিরতে পারেন লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। পাশাপাশি ব্যাটিংয়ে বাড়তি ভারসাম্য আনতে মোসাদ্দেক হোসেন সৈকতকেও খেলানোর ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

পেস বোলিং বিভাগেও আসতে পারে পরিবর্তন। সুযোগ পেতে পারেন আবদুল গাফফার সাকলাইন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন সাইফউদ্দিন। তবে ম্যাচের আগে উইকেট ও দলের সমন্বয় বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারানোর পর টি-টোয়েন্টিতেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জিততেই হবে টাইগারদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, আবদুল গাফফার সাকলাইন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading