মোজতবা খামেনি ইরানে নেই, দাবি ইসরাইলি সূত্রের

মোজতবা খামেনি ইরানে নেই, দাবি ইসরাইলি সূত্রের

উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ জুলাই, ২০২৬, আপডেট ১৫:২৫

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে ইরানে নেই বলে দাবি করেছে ইসরাইলের একটি নিরাপত্তা সূত্র। রবিবার (১৯ জুলাই) সৌদি সংবাদমাধ্যম আল-হাদাথের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইসরাইলের যৌথ হামলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পান। তবে দায়িত্ব নেয়ার পর থেকে তিনি এখনও জনসমক্ষে আসেননি। শুধুমাত্র তার লিখিত বিবৃতিই দেশটির গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসছে।

আল-হাদাথকে ওই ইসরাইলি সূত্র দাবি করেছে, মোজতবা খামেনির নামে প্রকাশিত বার্তাগুলো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান আহমাদ বাহিদি এবং বাহিনীর অন্য সদস্যরা লিখছেন।

সূত্রটির দাবি, ‘ইরানের অভ্যন্তরীণ বিভাজন এতটাই গভীর যে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অস্তিত্বের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

একই সূত্র দাবি করেছে, ইরান যদি ইসরাইলে হামলাও চালায়, তবুও আমেরিকা চায় না তেল আবিব তেহরানে সামরিক হামলায় অংশ নিক।

আল-হাদাথের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া এ বিষয়ে ইরান বা আমেরিকারও এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading