পরীমণির জীবনের নতুন অধ্যায়? অপেক্ষার অবসান আজ!
উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ জুলাই, ২০২৬, আপডেট ১৬:৫৫
অনেক দিন ধরে একা আছেন পরীমণি। নেটিজেনদের কৌতূহল আবারও কি বিয়ে করবেন নায়িকা। গেল সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলার শুরুতেই পরীমণি নিজের বিয়ে নিয়ে এক বার্তা দেন। জানান, আর্জেন্টিনা বিশ্বকাপ নিলে ফের বিয়ে করবেন তিনি।
ওইদিন নিজের ফেসবুকে পরীমণি লিখেছিলেন,‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়ে করব।’মুহূর্তে ছড়িয়ে পড়ে সে পোস্ট। নেটিজেনরা করতে থাকেন বিভিন্ন রকম মন্তব্য। তারপর থেকেই অনেকে তাকিয়ে বিশ্বকাপ ফাইনাল ম্যাচের দিকে।
দেখতে দেখতে চলে এসেছে বিশ্বকাপ ফাইনাল ম্যাচের দিন। আর কয়েক ঘণ্টা দূরে সে মাহেন্দ্রক্ষণ। পরীমণির ঘোষণার কারণে তা যেন আরও বিশেষ হয়ে উঠেছে নেটাগরিকদের কাছে। কেননা ঘোষণা অনুযায়ী আর্জেন্টিনার জয়ের ওপর নির্ভর করছেন পরীর বিয়ে।
আর মাত্র কয়েক ঘণ্টা পর ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা-স্পেন। ম্যাচ শেষে জানা যাবে পরীমণি কি সত্যি আবারও বিয়ের পিঁড়িতে বসছেন, নাকি স্পেনের জয়ে আটকে যাবে তাঁর পঞ্চম বিয়ের সানাই!
বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামবেন মেসি-ইয়ায়ামালরা। ম্যাচটি হতে পারে মেসি ভক্তদের জন্য বিশেষ। কেননা ৩৯ বছরের এ তারকা আজই টানতে পারেন নিজের ক্যারিয়ারের ইতি।
ফাইনাল ম্যাচ নিয়ে ফিফাও রেখেছে চমক। হাফটাইমে আয়োজন করা হবে কনসার্টের। গান শোনাবেন শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবার। সে কারণে ফাইনাল ম্যাচের হাফটাইমের বিরতি ২০ মিনিট হতে যাচ্ছে।
এই ২০ মিনিটের ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি কয়েকট মিনিট ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে। শেষ মুহূর্তের আনন্দ কোন দলের সঙ্গী হবে সে অপেক্ষায় সবাই।
ইউডি/রেজা

