ওয়ানডেতে নতুন অধিনায়ক লিটন দাস
উত্তরদক্ষিণ। বুধবার (২৯ জুলাই) ২০২৬, আপডেট ২১:৫০
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের স্থলাভিষিক্ত হলেন তিনি।
বুধবার (২৯ জুলাই) মিরপুরে বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
লিটন আগে থেকেই ছিলেন টি–টুয়েন্টি দলের নেতৃত্বে। এখন সাদা বলের দুই সংস্করণেই নেতৃত্ব দেবেন তিনি।
পরিচালনা পর্ষদের সভার পর বোর্ড সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।’
ওয়ানডে দলের সহ–অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেনই।
ইউডি/এবি

