পাকিস্তান: ব্রড পিকে তুষারধসের কবলে পর্বতারোহী দল, ১০ জন নিখোঁজ

পাকিস্তান: ব্রড পিকে তুষারধসের কবলে পর্বতারোহী দল, ১০ জন নিখোঁজ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, আপডেট ১২:১৪

পাকিস্তানের ব্রড পিকে ভয়াবহ তুষারধসের ঘটনায় বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ অন্তত ১০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন।

আন্তর্জাতিক এই পর্বতারোহী দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে তুষারধসের ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজার নেতৃত্বাধীন অভিযাত্রী দলটি তুষারধসের কবলে পড়ে।

দলটিতে ছিলেন পাকিস্তানের হুনজার পর্বতারোহী সোহাইল সাখি, পাঁচজন নেপালি, একজন মার্কিন, একজন ওমানি, একজন চীনা এবং আরও একজন বিদেশি আরোহী।

এসিপির কর্মকর্তা কারার হায়দরি বলেছেন, পরিস্থিতির ওপর ক্লাবটি নিবিড় নজর রাখছে।

এসিপির এক বিবৃতিতে জানানো হয়েছে, সরকারি কর্তৃপক্ষ ও উদ্ধারকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আবহাওয়া অনুকূলে এলেই হেলিকপ্টার ও স্থল উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরোহীদের অবস্থানসংক্রান্ত উপাত্ত অনুযায়ী, তুষারধসের পর তারা প্রায় এক কিলোমিটার নিচে ছিটকে পড়েছেন।

ধারণা করা হচ্ছে, তারা বরফের নিচে আটকা পড়ে আছেন।

বুধবার ব্রড পিকের চূড়ায় ওঠার উদ্দেশ্যে অভিযান শুরু করেছিল দলটি। শুক্রবার তাদের চূড়ায় পৌঁছানোর পরিকল্পনা ছিল। এসিপির মহাসচিব আয়াজ শিগরি জানিয়েছেন, বৃহস্পতিবার ক্যাম্প-৩-এর দিকে যাওয়ার সময় তুষারধসের ঘটনা ঘটে।

এসিপি তাদের বিবৃতিতে বলেছে, সব আরোহীর নিরাপদ উদ্ধার কামনা করছি। এই কঠিন সময়ে আমরা তাদের পরিবার এবং আন্তর্জাতিক পর্বতারোহী সম্প্রদায়ের পাশে আছি।

সূত্র: দ্য ডন

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading