রাজধানীতে তরুণী নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উত্তরদক্ষিণ। শুক্রবার (৩১ জুলাই) ২০২৬, আপডেট ২০:৩০
রাজধানীর কলাবাগান ক্রিসেন্ট রোডের একটি হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামের এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ক্রিসেন্ট রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, খবর পেয়ে আজ সকালে ৭২ নম্বর ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলের একটি কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো মানসিক কষ্টের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, পিংকি বিশ্বাস আনোয়ার খান মডার্ন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার জামবাড়ি গ্রামে। তার বাবার নাম প্রফুল্ল বিশ্বাস।
ইউডি/এবি

