আকামা নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি আরব

আকামা নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি আরব

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০৪ আগস্ট) ২০২৬, আপডেট ২২:২০

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অফিস কক্ষে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি এবং ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা

এখন থেকে সৌদি আরবে কর্মস্থলে বাংলাদেশি কর্মীদের কোনও কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে, দ্রুততম সময়ে অন্য কোনও নিয়োগকর্তা বা কফিলের অধীনে আকামা নবায়ন করতে পারবেন এবং এতে আইনগত কোনও বাধা থাকবে না বলে জানিয়েছেন সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি এবং ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা। 

মঙ্গলবার (৪ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অফিস কক্ষে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। 

বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ সংক্রান্ত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সই হওয়া তিনটি চুক্তির মধ্যে ডমেস্টিক কর্মী এবং এসভিপি চুক্তি দুটি নবায়ন করার বিষয়ে অনুরোধ করা হয়। সম্প্রতি কর্মী নিয়োগের চুক্তিটি বাংলাদেশ কর্তৃক অনুমোদিত হয়েছে এবং সৌদি সরকার কর্তৃক অনুমোদনের জন্য অনুরোধ করা হয়েছে।

কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং কল্যাণের বিভিন্ন বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনার জন্য জয়েন্ট টেকনিক্যাল কমিশনের সভা অনুষ্ঠানের জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, আরবি ভাষা প্রশিক্ষণ, সৌদি আইন, সংস্কৃতি ও রীতিনীতি সংক্রান্ত জ্ঞান এবং প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন প্রদানের লক্ষ্যে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি ‘সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading