রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায়: প্রধানমন্ত্রী

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায়: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, আপডেট ১২:৫০

রাজনৈতিক সম্পৃক্ততা যেন চিকিৎসকদের পেশাগত জীবনে কোনো ধরনের বিঘ্ন না ঘটায়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন সরকারপ্রধান। বলেন, একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয়। জ্বালানি সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা করছে।

বক্তব্যের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে একটি করে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। গাছ লাগানোর পর তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading