জুয়া খেলার আয়োজন করে দুদকের জালে সাবেক এমপি শিমুলসহ ২ জন

জুয়া খেলার আয়োজন করে দুদকের জালে সাবেক এমপি শিমুলসহ ২ জন

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, আপডেট ১০:০০

ক্ষমতার অপব্যবহার, আদালতের আদেশ অমান্য করে জুয়া খেলার আয়োজন করা ও মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুল এবং রুহুল আমিন বিপ্লবের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার পর অনুসন্ধান শুরু করেছে। শনিবার (৮ আগস্ট) সংস্থাটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া পর একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল এবং রুহুল আমিন বিপ্লবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক ও বল প্রয়োগের মাধ্যমে আদালতের আদেশ অমান্য করে জুয়া খেলার আয়োজন করার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, জুয়া খেলার প্রতিবাদ করায় বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার গুরুতর অভিযোগও রয়েছে।

কমিশন বিষয়টি আমলে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংস্থাটির সূত্রে জানা গেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading