নারী নির্যাতনের বিচারকাজ দ্রুততর করে বিএনপি ইতিহাস সৃষ্টি করেছে: ডা: জুবাইদা

নারী নির্যাতনের বিচারকাজ দ্রুততর করে বিএনপি ইতিহাস সৃষ্টি করেছে: ডা: জুবাইদা

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, আপডেট ১৫:৩৫

নারী নির্যাতন ও ধর্ষণের বিচারকাজ দ্রুততর করে বিএনপি নারীর প্রতি সহিংসতা রোধে ইতিহাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা: জুবাইদা রহমান।

রবিবার (৯ আগস্ট) সকালে ইউএন উইমেনে ‘সি লিডস টুমোরো’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করে।

ডা: জুবাইদা রহমান বলেন, নারীদের সমতা ও নেতৃত্ব বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।

নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে সরকার বলেও জানান তিনি।

নারী স্বাস্থ্য রক্ষায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে ডা: জুবায়দা রহমান বলেন, নতুন কুড়ি স্পোর্টস শিশুদের, বিশেষত নারীদের প্রতিভা বিকাশে সহায়তা করবে।

জাতিসংঘ ও বাংলাদেশ সরকার একত্রে কাজ করে সমতা ও সাম‍্যের সমাজ গড়তে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading