কসোভো পার্লামেন্টে উত্তেজনা, প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন সংসদ সদস্য
উত্তরদক্ষিণ। সোমবার (১০ আগস্ট) ২০২৬, আপডেট ২৩:০০
গভীর রাজনৈতিক সংকটের মুখে পড়েছে কসোভো। দেশটির পার্লামেন্টের অধিবেশনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর জেরে পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়েছে। চলতি সপ্তাহে অধিবেশন চলাকালে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে ডিম ছুড়ে মারার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
সম্প্রতি হংকংভিত্তিক ইংরেজি পত্রিকা সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত শনিবার পার্লামেন্টে উত্তেজনা চরম আকার ধারণ করে। এ সময় বিরোধীদলীয় এক আইনপ্রণেতা অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারেন। দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের মধ্যে আরেকটি আগাম নির্বাচনের আশঙ্কার সময় এমন ঘটনা ঘটেছে।
ইউরোপের নবীনতম গণতন্ত্রের এ দেশটিতে গত দুই বছরেরও কম সময়ে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গভীর রাজনৈতিক বিভাজনের কারণে পরপর সংসদ ভেঙে দেওয়া হয়েছে।
নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বিরোধী দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পরও ভোট বিলম্বিত করার চেষ্টার অভিযোগে টিম কাদ্রিজাজ নামের এক সংসদ সদস্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দিকে ডিম ছুড়ে মারেন।
ইউডি/এবি

